বাংলাদেশ বনাম সিঙ্গাপুর (১-২): AFC এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই, কি হয়েছিল এই ম্যাচে
এশিয়ান ফুটবল, AFC এশিয়ান কাপ বাছাইপর্ব
পড়ার সময়: ৫-৭ মিনিট
![]() |
| •শ্রেণি: এশিয়ান ফুটবল, AFC এশিয়ান কাপ বাছাইপর্ব |
এশিয়ান ফুটবলের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতাগুলো প্রায়ই ছোট দলগুলোর জন্য বড় স্বপ্ন দেখার সুযোগ তৈরি করে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ AFC এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে—যেখানে স্কোরলাইন ছিল ১-২। পুরো ম্যাচটির ভিডিও ইউটিউবে উপলব্ধ, তবে এই ব্লগে থাকছে ম্যাচটির পূর্ণাঙ্গ বিশ্লেষণ, ট্যাকটিক্যাল ভিউ ও ভক্তদের দৃষ্টিভঙ্গি।
শুরুটা ছিল আশায় ভরা। শেষটা—হতাশার দীর্ঘশ্বাসে মোড়া।
এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে গিয়ে আবারও লড়াই করল বাংলাদেশ। আক্রমণ করল। ছুটল। প্রতিপক্ষকে চেপেও ধরল। কিন্তু ফুটবল তো শেষ পর্যন্ত গোলের খেলা। সেই গোলটাই হলো না। আর তাই স্বাগতিক সিঙ্গাপুরের মাঠে ১-০ গোলে হার নিয়েই ফিরতে হলো হাভিয়ের কাবরেরার দলকে।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচে একমাত্র গোলটি হয়েছে প্রথমার্ধেই। ৩১ মিনিটে মাঝমাঠ থেকে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। ইখসান ফান্দির পাস পেয়ে নিখুঁত শটে বল জালে জড়ান হারিস স্টুয়ার্ট। সেটাই হয়ে যায় ম্যাচের ভাগ্যনির্ধারক মুহূর্ত।
অথচ ম্যাচের শুরুটা হতে পারত ভিন্ন। ১৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাঁকায় বল পেয়েছিলেন শমিত সোম। কিন্তু তাঁর হেড বার পেরিয়ে যায়। কিছুক্ষণ পর বক্সে ফাউলের শিকার হন ফাহিম। জোরালো পেনাল্টির আবেদনও ওঠে। রেফারির বাঁশি অবশ্য নীরবই থাকে।
পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে বদলে যায় বাংলাদেশের চেহারা। প্রেসিং ফুটবল। দুই প্রান্ত দিয়ে আক্রমণ। একের পর এক ঢেউ তুলে সিঙ্গাপুরের রক্ষণে চাপ বাড়ায় লাল-সবুজরা। গোলের খোঁজে ৬১ মিনিটে ফাহিমের জায়গায় নামানো হয় শাহরিয়ার ইমনকে। এরপর ৭২ মিনিটে ফাহামিদুল ও মোরাছালিনের বদলে মাঠে আসেন বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলাম।
বাংলাদেশের এই চাপের মুখে খানিকটা নড়বড়ে হয়ে পড়ে সিঙ্গাপুর। ৬১ মিনিটে চোট পেয়ে মাঠে বসে পড়েন ইরফান ফান্দি। পাঁচ মিনিট পর তাঁকে তুলে নিতে হয়। ইখসান ফান্দিকেও বদলি করতে বাধ্য হন কোচ।
তারপর আসে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত। ৭৯ মিনিট। মাঝমাঠ থেকে পাওয়া ফ্রি-কিকে হামজা চৌধুরীর দারুণ ক্রস। বক্সে বল পেয়ে যান মিরাজুল। শট নেন। কিন্তু বল লেগে ফিরে আসে পোস্টে। সমতায় ফেরার সেরা সুযোগটা সেখানেই হাতছাড়া।
শেষদিকে আরেকবার চেষ্টা করেছিলেন শমিত সোম। ৮৫ মিনিটে তাঁর শট জমা পড়ে গোলরক্ষকের
তারপর আসে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত। ৭৯ মিনিট। মাঝমাঠ থেকে পাওয়া ফ্রি-কিকে হামজা চৌধুরীর দারুণ ক্রস। বক্সে বল পেয়ে যান মিরাজুল। শট নেন। কিন্তু বল লেগে ফিরে আসে পোস্টে। সমতায় ফেরার সেরা সুযোগটা সেখানেই হাতছাড়া।
শেষদিকে আরেকবার চেষ্টা করেছিলেন শমিত সোম। ৮৫ মিনিটে তাঁর শট জমা পড়ে গোলরক্ষকের গ্লাভসে। এরপর যোগ করা চার মিনিটেও আর কিছু বদলায়নি। ফলাফল—১-০ হার।
এর আগে জুনে ঢাকায় প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
উভয় দলের জন্যই এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য মূল লক্ষ্য ছিল নিজেদের মাটিতে (বা নিরপেক্ষ ভেন্যুতে) পয়েন্ট টেবিলে সচল থাকা। সিঙ্গাপুরের জন্য ছিল এশিয়ান ফুটবলের মূলপর্বে ওঠার জন্য টেক্কা দেওয়ার লড়াই।
বাংলাদেশ:
কোচ ও খেলোয়াড়দের ওপর চাপ ছিল তুঙ্গে। দলের মূল শক্তি হলো যুদ্ধক্ষেত্রে অদম্য মানসিকতা ও গোলকিপারের দৃঢ়তা। তবে আক্রমণভাগে গোল করার অভাব পুরনো সমস্যা। এই ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ জোর দিয়েছিল সেট-পিস ও কাউন্টার-অ্যাটাকে।
ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করেও সেই কাঙ্ক্ষিত সমতাসূচক গোলের দেখা পেল না বাংলাদেশ। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। স্বাগতিক সিঙ্গাপুরের জন্য জয়টা প্রত্যাশার চেয়েও একটু কঠিনই হয়েছে, তবে দিনশেষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা।
এই পোষ্টের বাকি রইল অনেক অংশ যদি চাও উঠতে কমেন্ট করো
